প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

রূপচর্চা

বিজ্ঞাপনী ক্রোড়পত্র

হেডোনিজমফ্যামিলি বিউটি সেলুন এবং স্পা
                          দমদম রোড, ৩ নং হরকালী কলোনি, কোলকাতা- ৭৪
                                      ( ইন্দিরা ময়দানের নিকট )
                        মোবাইলঃ   ৯৯০৩০৮৫৫৭০ / ৯৮৭৪৪৭২২৪১ 

হেডোনিজম একটি ফ্যামিলি বিউটি সেলুন এবং স্পা । এখানে অভিজ্ঞ বিউটিশিয়ানের দ্বারা স্টাইল এবং রিলাক্সেশ্নের উপড় বিশেষ যত্ন নেওয়া হয়।
চুলের যত্নের জন্য  আমরা ল’ওরিয়েলের দামী উপযুক্ত প্রোডাক্ট ব্যবহার করি ।এখানে চুলের কাটিং, স্পা এবং কালার করা সব রকমের কাজ যত্ন সহকারে করা হয় । রুক্ষ চুল কে সতেজ করা, চুল কে নরম করা, স্ট্রেটেনিং করা সবই দক্ষতার সাথে করা হয় ।আমরা সৌন্দর্য্য বিভাগে জোভিস, অ্যারোমা, লোটাস আর শাহনাজ’ এর প্রোডাক্ট  ব্যবহার করি । আমরা এখানে সাধারণ ফেসিয়াল করি । আবার প্রয়োজন অনুসারে ত্বকের ট্রিটমেন্টও করি ।ফেসিয়াল একটি পদ্ধতি যেটা দ্বারা সব ধরণের ত্বক উপকৃত হয় । আজকের দিনে রিলাক্সেসন খুব জরুরী । যেটা আমরা ফেসিয়ালের দ্বারা করে থাকি । যাদের মুখে ব্রণ’র সমস্যা থাকে, যাদের ত্বকে ছোপ ছোপ দাগ দেখা দেয়, যাদের মুখের ত্বকে কোন উজ্বলতা থাকে না, যাদের বয়সের জন্য মুখে বলি রেখা দেখা দেয়, ফেসিয়াল এদের সকলের জন্য একমাত্র সমাধানের পথ ।
৩০ বছরের উর্দ্ধে সকলের মাসে দু’বার ফেসিয়াল করা উচিত ।

আমাদের সেলুনে যা যা হয়—

পার্টি মেক আপ                              বডি পলিশিং

কনের সাজ                                    চুলের স্টাইল                        

                 মহিলাদের বডি ম্যাসাজ

সকলকে আমন্ত্রণ আমাদের ফ্যামিলি বিউটি সেলুন এন্ড স্পা- তে ।


ত্বকের যত্নে ফেসিয়াল

কেমন হবে যদি ঘরে বসেই করা যায় পার্লার এর হোয়াইটেনিং ফেসিয়াল। সময় এবং সুযোগ এই দুইয়ের অভাবে অনেকেরই পার্লার এ যাওয়া হয়ে ওঠে না। তবে সে কারনে তো চেহারা যত্ন নেওয়া থামিয়ে রাখা যায় না। জেনে নিন বিশেষ কোনো অনুষ্ঠানে যাবার আগে অথবা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কি করবেন।

১) ক্লিনজিং

হোয়াইটিং ফেসিয়ালের প্রথম ধাপটা হল ক্লিনজিং। প্রথমে মুখ পানি দিয়ে ধুয়ে নিন। এরপর মুখ ও গলায় ক্লিনজিং মিল্ক দিয়ে ভালভাবে ম্যাসেজ করুন। ৫ মিনিট ম্যাসেজ করার পর অতিরিক্ত ক্লিনজিং মিল্ক মুছে ফেলুন।

২) ম্যাসেজিং

এবার মুখ ও গলায় ম্যাসাজ করার জন্য হোয়াইটেনিং ম্যাসাজ ক্রিম নিন। ক্রিম খুব ভালভাবে গলা ও মুখে ম্যাসাজ করুন ১৫-৩০ মিনিট ধরে। ম্যাসাজ করার সময় কিছুক্ষণ পরপর আঙ্গুলে হালকা ক্রিম নিয়ে আঙ্গুল পানিতে ভিজিয়ে তারপর ম্যাসাজ করবেন। এতে ম্যাসাজের ধারা বজায় থাকবে। যত ভালো ম্যাসাজ করতে পারবেন মুখ তত উজ্জ্বল দেখাবে, কেননা ম্যাসাজ করলে রক্তপ্রবাহে গতি আসে। ম্যাসাজ শেষে ত্বক ঠান্ডা পানিতে ভেজানো রুমাল দিয়ে মুছে ফেলুন।

৩) স্ক্রাবিং

ম্যাসেজিং এর পর গলা ও মুখ স্ক্রাব করুন। ৫/১০ মিনিট স্ক্রাব করার পর অতিরিক্ত ক্রিম মুছে ফেলুন। এটা মৃত কোষ আর ব্ল্যাক হেডস দূর করে থাকে।যে কোন ফেসিয়ালে স্ক্রাবিং খুবই গুরুত্বপূর্ণ।

৪) স্টীমিং

স্টীমিং করার অনেকগুলো উপায় আছে । এক বালতি গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন।তারপর সেটা দিয়ে ৫ মিনিট মুখে ভাপ দিন। এটি ত্বকের ছিদ্র এর ভিতর থেকে ময়লা বের করে নিয়ে আসে।

৫) ফেসপ্যাক

এবার হোয়াইটেনিং ফেসপ্যাক তৈরী করুন। তৈরী করতে ঝামেলা মনে হলে দোকান থেকে যেকোন হোয়াইটেনিং ফেসপ্যাক কিনে নিতে পারেনা। ফেসপ্যাক মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রাখুন। এর সাথে চোখ বন্ধ রেখে উপরে পাতলা শসা/আলুর স্লাইস লাগিয়ে রাখতে পারেন। যেকোন ত্বকের জন্য মুলতানি মাটির পেষ্ট অনেক বেশী উপকারী।২ চা চামচ মুলতানি মাটি১ চা চামচ ডিমের সাদা অংশ১ চা চামচ গোলাপজলমুলতানি মাটি,ডিমের সাদা অংশ, গোলাপজল ভাল করে মিশিয়ে পেষ্ট তৈরি করেন। মুখ এবং গলায় ভাল করে প্যাকটি লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৬) টোনিং

ফেসপ্যাক মুছে ফেলার পর মুখে টোনার লাগাতে হবে। নিউট্রোজেনা, লরিয়াল প্যারিসের হোয়াট পারফেক্ট হোয়াটিং টোনার, এই ব্র্যান্ডের টোনারগুলো ভালো। এছাড়া হিমালয়া হার্বালস, ক্লিন এন ক্লিয়ার ব্র্যান্ডের টোনার ও লাগাতে পারেন। এগুলোর দাম কিছুটা কম পরবে। শুধু গোলাপজলও টোনারের কাজ করে। তুলায় অল্প পরিমাণ টোনার ভিজিয়ে মুখে লাগাতে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন