প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

ইচ্ছের রান্নাঘর

ঘরেই করুন রেস্টুরেন্টের রান্না 

শ্যামলী পাল
দমভীলি

এক ঘেয়ে বাড়ীর রান্না খাবার খেতে খেতে আমাদের অনেকেরই ইচ্ছে হয় একটু রেস্টুরেন্ট গিয়ে জিভটাকে একবার মাজা ঘষা করে আসতে । আজকাল অনেকেই রেস্টুরেন্ট মুখী হোন কোন বিশেষ দিন বা অকেশন ছাড়াই । উদ্দেশ্য একটাই একটু রসনার তৃপ্তি । কিন্তু আজকের বিশ্ব আর্থিক মন্দার দিনে আম বাঙ্গালীর পকেটের ওজন কমেছে । তাই রেস্টুরেন্টে গেলেও মেনু কার্ডে রকমারি খাবারের অর্ডার দেওয়ার আগে মনে মনে একবার পকেটের ওজন আমরা অনেকেই মেপে নেই । অন্তত সাদা টাকার রোজগারে যা খুশী তাই তো আর করা যায় না । রসনার তৃপ্তির হাহাকারে আমাদের মন যত উদাস হয়েছে বাঙ্গালী গৃহীনীরা কিন্তু তার চেয়েও দ্রুততায় তাদের রান্না ঘর কে করে তুলছে ভাল রেস্টুরেন্টের রান্না ঘরের মতো সুস্বাদু । 
সেই প্রয়াসে এই পত্রিকাও এবার থেকে প্রতি সংখ্যায় রান্নার খোঁজে থাকবে আপনাদের পাশে । আফটার অল বাঙ্গালীর রসনার তৃপ্তি--- এক ইতিহাসের সমান । 

ঘরে বসে করুন রেস্টুরেন্টের মতো রান্নায় বাজিমাত
রসনার তৃপ্তিতে বাঙ্গালী গৃহীনীর রান্না জিন্দাবাদ । 

 বাঁধাকপি কাটলেট..

 উপকরণ

কুচানো বাঁধাকপি, কুচানো টমেটো,         

আলু, কাঁচা লঙ্কা, নুন, বাদাম, পাউরুটি 

 প্রণালী

আলু সিদ্ধ করে নিনকড়াই এ তেল গরম করে বাদাম ভেজে রাখুন তারপর গরম তেল-এ টমেটো দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপি দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিনএকটু পরে ঢাকনা খুলে সিদ্ধ করা আলু, ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিনএবার রেডি মিশ্রণ এর সাথে পাউরুটি মেখে নিয়ে কাটলেট শেপ দিনতারপর চালের গুড়ো বা সুজি যেকোনো একটা জিনিস দিয়ে কোটিং করে লাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন

ফিস ক্রিসপি

উপকরণ

মাছ, নুন, আদা, রসুন বাটা, ধনিয়া পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আটা, চালের গুঁড়ো, লেবুর রস, ফুড কালার 

প্রণালী

মাছ ধুয়ে নিয়ে নুন আর লেবুর রস মাখিয়ে রাখুনএবার একটা বাটিতে সব বাটা মসলা আর একটু গমের আটা বা ময়দা আর আন্দাজ মত নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং মাছের সাথে মেরিনেট করে এক ঘণ্টা রেখে দিনচাল গুঁড়োর সাথে একটু লাল ফুড কালার আর নুন মিশিয়ে নিনতারপর মাছ কোটিং করে গরম তেলে লাল করে ভেজে নিয়ে পরিবেশন করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন