কোয়েলী ঘোষ
কোলকাতা
অন্বেষণ
আর
বেঁধো না বাহুডোরে
এবার
জীবন দেখতে দাও ।
বদ্ধঘরের
খাঁচা থেকে
মুক্তির
স্বাদ পেতে দাও ।
সারা
জীবন কাজের বোঝা
নামিয়ে
ফেলা নয়তো সোজা ।
বিষয়-বিষের
মোহেতে আর
জীবনটাকে
করোনা ভার ।
পৃথিবী
আজ ডাকে আমায়,
আকাশ
ডাকে মুক্ত হাওয়ায়;
শ্রান্ত
পাখি ফিরতে চায়,
আপন
নীড়ে আঁচল-ছায় ।
কত
কাজ যে রইল বাকি!
এবার
দেব তোমায় ফাঁকি;
সাং
করে বেচা-কেনা,
আর
তো যেতে নাইকো মানা ।
বাঁধন
তবে কেটেই দাও,
দূর
আকাশে উড়তে দাও ।
সময়
শুধু গেল বয়ে,
নীরবে
সব গেছি সয়ে ।
পিছন
পানে আর ডেকোনা
মহাশূন্যের
নাই সীমানা;
আলোর
পথে যেতে দাও,
সাঁঝবাতিটা
নিভিয়ে দাও ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন