![]() |
| অসীম মজুমদার রূপনারায়ণপুর, বর্ধমান |
রাত্রি
ছাউনির ফোঁকর দিয়ে
উকি
মারে জ্যোৎস্না চাঁদের চর ,
নব
বধূ তবুও জেগে থাকে
ঘুম
যে এখন শত্রু ভয়ঙ্কর ৷
রাত্রি
তখন চাঁদের ভালবাসায়
রাত্রি
তখন বউ এর পাশে বর ,
ওষ্ঠো
তখন প্রেমের ছবি আঁকে
শান্ত
হয় বিস্ফোরণের পর ৷
ঐ
দেখা যায় সূক্ষ্ম নড়াচড়া
ঐ
শোনা যায় সূক্ষ্ম কণ্ঠস্বর ,
সূক্ষ্ম
ঘরে সূক্ষ্ম ভালবাসা
ঝগড়া
হবে ঘুমের অতঃপর ৷
একটি
ভ্রমর বসে একটি ফুলে
কখন
কদাচ ভুলের ওপর ভুলে ,
সূক্ষ্ম
তখন প্রেমের ঘনঘটা
হৃদমাঝার
তাই কাঁপছে ভীষণ জ্বর ৷
লিখব
কিছু তাদের কথা ভেবে
যাদের
আছে ভালবাসার ঘর ,
আমার
আছে প্রেমের ঘরের চাবি
আর
জানিনা ,
জানিনা তারপর ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন