মৌসুমী মিত্র (বৈদ্য)
জাগতে রহো
এই
যে শুনছ ,
চেয়ে দেখো সামনে
চেয়ে
দেখো পেছনের দিকেও ,
দুটি
পথ যা সমান্তরাল ছিল কিছু আগেও
হঠাৎ
বাঁক নিয়েছে দুদিকে ৷
দূরত্ব
ক্রমশই বাড়ছে , মাইল থেকে মাইলে
ক্রোশ
থেকে ক্রোশে , হয়তো আলোকবর্ষে ৷
মাঝখানে
ঢুকে পড়ছে একে একে কিছু উল্কা ,
কিছু
ধূমকেতু ,
ছায়াপথ গুঁড়িয়ে যাচ্ছে ৷
এখনও
যদি ঘুমিয়েই থাকবে ,
তবে
আর জাগবে কবে ?
জাগতে
রহো !!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন